ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বিএনপি নেতাকে নিজ বাসার সামনেই কোপালো দুর্বৃত্তরা

ads

ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসার সামনে ওয়ার্ড বিএনপির এক নেতাকে ছুরি দিয়ে কুপিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। আহত নুরুল ইসলাম (৫৫) ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। শুক্রবার (১৯ জুন) বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক রাকিবুজ্জামান রাকিব।


আহত নুরুল ইসলামের ছোট ভাই বিল্লাল হোসেন জানান, জুমার নামাজ শেষে বাসার নিচে দাঁড়িয়ে ছিলেন তার ভাই। এ সময় দুটি বাইকে করে আসা পাঁচ-ছয়জন তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। মুখের বাম পাশ, কাঁধ ও বাম হাতে গুরুতর জখম হয়েছেন নুরুল ইসলাম। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।


মোহাম্মদপুর থানার পরিদর্শক রাকিবুজ্জামান রাকিব বলেন, ‘এ বিষয়ে এখনো কিছু বলা সম্ভব নয়। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।’ তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, রাজনৈতিক শত্রুতার জেরেই হামলাটি হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page